Home / Blog / Health Tips

কাছের কেউ মাদকাসক্ত হলে এই পোস্টটি আপনার জন্য

কাছের কেউ মাদকাসক্ত হলে এই পোস্টটি আপনার জন্য —

আমরা জানি মাদক প্রচুর পরিমানে ডোপামিন রিলিজ করে। একদম সহজে বলছি — এই যেমন ধরুন একজন মদ খেলো, ব্রেইন তখন Dopamine ও Serotonin রিলিজ করবে।
এর ফলে কি হবে? Euphoria হয়, এর মানে প্রচুর খুশি খুশি লাগবে।
এর মাঝে আবার কিছু নিউরন endorphin রিলিজ করে, যা Euphoria এর সাথে যুক্ত হয়, যাতে মনের খুশি খুশি লাগা আরো বাড়তে থাকে। এ যেন এক আনন্দের খেলা।

মাদকের কারণে ইউফোরিয়া খুব দ্রুত, কিন্তু কৃত্রিমভাবে আসে। ফলে মস্তিষ্ক ভাবে — এই অনুভূতি আবার চাই।
এভাবেই আসক্তি তথা ‘addiction’ তৈরি হয়। কারণ পরের বার একই অনুভূতি পেতে আরও বেশি ডোজ লাগে। এভাবে প্রয়োজন বাড়তেই থাকে, আর ছাড়তে গেলে কষ্ট।

এই খুশি খুশি লাগা তো আমরা ভিন্ন ভাবেও পেতে পারি, নাকি! কিভাবে?
আমরা কিন্তু চাইলে ব্যায়াম, নামাজ, ধ্যান করা, ভালো কাজ করা, ভালোবাসা (বৈধ), পর্যাপ্ত ঘুম… – এগুলোর মাধ্যমে প্রাকৃতিক ভাবেই ডোপামিন বৃদ্ধি করতে পারি — ইউফোরিয়া পেতে পারি।

মাদকের কারণে আমাদের দেহে কি হচ্ছে জানেন?
মাদকের কারণে সরাসরি Neuron গুলো ড্যামেজ হতে থাকে, হার্ট, লিভার, লাঙ্গস মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। শারিরীক – মানসিক নানান সমস্যা দেখা দেয়, এমনকি যৌন সমস্যা পর্যন্ত শুরু হয়। শেষ পর্যন্ত তা মৃত্যুও ডেকে আনতে পারে।

মাদকাসক্তি বা সহজ ভাষায় বললে ‘নেশা’ মানুষকে কি করতে পারে, জীবনটাকে কিভাবে ধ্বংস করতে পারে তা আমরা মোটামুটি সবাই জানি। একটা পরিবারকে ধ্বংস করার জন্য একজন মাদকাসক্তই যথেষ্ট।

একটা মজার ঘটনা বলছি, আমার একজন পেশেন্ট একদিন জানালেন — তিনি হিজামা নিলে মাদকের ক্রেভিংস অনেক কম হয়। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এজন্য কয়েকমাস উনি একটানা হিজামা নিয়েছেন।

আমাকে বলছিলেন টুকটাক মাংসপেশির ব্যাথার জন্য এবং সুন্নাহ হিসেবে হিজামা নিচ্ছেন। কিন্তু কয়েকমাস পর উনার এই বিষয়টা আমাকে জানালেন। সাথে উনার আরো কয়েকজন বন্ধুকেও চিকিৎসা করিয়েছেন। আমি যতদূর জানি, বর্তমানে তিনি পুরোপুরি মাদক ছাড়তে পেরেছেন।

❝নিশ্চয়ই হিজামায় শিফা (রোগ মুক্তি) আছে❞ — সহীহ বুখারী : ৫৬৯৭

আর হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথিতেও মাদক নিরাময়ের জন্য বেশ ভালো চিকিৎসা আছে। সরাসরি এসব মাদক থেকেই তো তৈরি কিছু রেমিডি আছে, এই যেমন: Opium – আ’ফিম থেকে, Coca – কো’কেন থেকে, Cannabis Indica – গাঁ’জা থেকে, Tabacum – তা’মাক থেকে… ইত্যাদি।

মাদক ছাড়তে একটাবার পাক্কা নিয়ত করুন এবং সর্বোচ্চ চেষ্টা করুন। আল্লাহ তায়ালা সহজ করে দিবেন ইনশাআল্লাহ।

Share this article
aroggokanonbangladesh@gmail.com
Written by

aroggokanonbangladesh@gmail.com

Aroggokanon Healthcare & Wellness Team

Aroggokanon

Looking for personalized guidance?

Contact our team to learn more about our healthcare and wellness services.

Contact Aroggokanon →